গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির সেবা, শিক্ষায় সংস্কার, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সকল শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য সর্বপরি বাংলাদেশের প্রতিটা সেক্টরে সংস্কারের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষার সাথে সম্পৃক্ত সকলকে আমার ও প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ১৬ই ডিসেম্বর ১৯৯৫ ইং সালে সকলের সার্বিক সহযোগীতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অর্ন্তগত মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেঁষে ধানখালী গ্রামে প্রতিষ্ঠিত হয় একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির পরিচালনায় এবং এলাকা বাসীর সার্বিক সহযোগিতায় ধীরে ধীরে প্রতিষ্ঠানটির শিক্ষার আলোয় আলোকিত করছে। শিক্ষক ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টির সার্বিক পরিবেশ ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের বেশি বেশি সহযোগিতা কামনা করছি।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
জি,এম মিজানুর রহমান
সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
শ্যামনগর, সাতক্ষীরা।
০১৯১১৮৩৮৩৮৪
